শনিবার, ১৭ মার্চ, ২০১২

ফাঁকি

তীর্যক চাহনিতে নিজেকে আয়নায় ঘুরিয়ে-ফিরিয়ে দেখি। অবশেষে সিদ্ধান্তে আসি, বদলে গেছি। কানের কাছের চুলে পাক ধরেছে। চশমাটার প্রয়োজনীয়তাও বেড়েছে। খবরের কাগজটাও আগের চেয়ে বেশি আপন হয়েছে। দাদা বলতো, "বুঝলি, যেদিন বুড়ো হবি। সেদিন নিজের সংসারের চেয়ে, বিশ্বসংসারের খোঁজ নেওয়াটা বেশি জরুরী হবে।" আমি শুনে অনেক হেসেছিলাম। দাদুটা যে কি বলে! সারাদিন আবোল-তাবোল। আজ দাদু নেই। থাকার কথাও না। সময় আস্তে আস্তে সবাইকে গিলে নিচ্ছে। দাদু, বাবা-মা সবাইকে। এবার বুঝি আমার পালা এলো!

(চলবে........) 

1 টি মন্তব্য: