রবিবার, ৮ এপ্রিল, ২০১২

মন্ত্রীদের কান্নাকাটি ও নেত্রীর মোল্ল লবনের প্রতি অভিযোগ

গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধান মন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী সভার বৈঠক অনুষ্ঠিত হয়।
গতকালকের বৈঠকে বিভিন্ন ছাতালীগের নেতার পকেটের উন্নয়ন কর্মসূচি উপস্থাপন করার কথা থাকলেও তা হয়নি।
বৈঠকের শুরুতেই কয়েকজন সিনিয়র মন্ত্রী প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে হাউ মাউ করে কান্না জুড়ে দেন।
বিচলিত হয়ে প্রধানমন্ত্রী কান্নার কারন জানতে চাইলে প্রায় সকল মন্ত্রী এক সাথে কথা বলে উঠেন। নেত্রী তখন ধমক দিয়ে সবাইকে চুপ করান এবং এক এক করে সবাইকে বলতে বলেন।
 প্রথমে কথা বলেন অর্থমন্ত্রী বিশিষ্ট আবুল গন্ডারের ছাল। তিনি  'ওগো রাজকন্যা,ওগো সুকন্যা...' সহ বিভিন্ন স্তুতি বাক্য বলা
শুরু করলে প্রধান মন্ত্রী হাত দিয়ে তারে থামান (বিজ্ঞরা বুঝে নিয়েন হাতটা কোথায় ;) ) এবং মূল কথায় আসতে
বলেন। মাল খাওয়া টাল মন্ত্রী ছাল তখন বলেন, ''আপনি জানেন মানুষের পকেট কাঁটা আমার এবং আমার মন্ত্রনালয়ের কাজ। অথচ
সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন না করে আমাকে কি সব রিজার্ভ টিজার্ভ নিয়ে প্রশ্ন করে বেকায়দায় ফেলে। আমি কি গাড়ি,
নাকি হোটেল, নাকি বেশ্যা যে আমার রিজার্ভ থাকব? বেশী স্বাধীনতা পাওয়া সাংবাদিকেরা অহেতুক প্রশ্নবানে আমাদের
জর্জরিত করে। আপনি এ বিষয়ে জরুরী কোন পদক্ষেপ নিন।" তখন সকল মন্ত্রী এক সাথে "ঠিক ঠিক" বলে মৎকার করে
উঠেন।
প্রধানমন্ত্রী তখন তাদের শান্ত করেন (;) বিজ্ঞরা বুঝে নিয়েন) এবং বলেন. "সরকারকে বেকায়দায় ফেলতে, পকেট উন্নয়ন বাধাগ্রাস্থ করতে
আমার এবং আমার আবুল মন্ত্রী সভার বিরোদ্ধে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। দেশে প্রথম আয়োডিন যুক্ত লবন কোম্পানি মোল্লা লবনও
সে সূক্ষ ষড়যন্ত্রে স্থুলভাবে অংশ নিয়েছেন। তারা সবার লবনে আয়ডিন দেয়, সাংবাদিকদের লবনে বেশী আয়ডিন দেয় কিন্তু আমার বা আমার মন্ত্রী সভার
লবনে আয়ডিন দেয় না। আয়ডিনের আভাবে আজ আমার মন্ত্রী সভার মন্ত্রীদের বুদ্ধিলোপ পেয়েছে।" তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন "হয়
আমাদের আয়ডিন যুক্ত লবন দেবার ব্যাবস্থা করুন নয়তো প্রশ্ন করা বন্ধ করুন। দোহাই লাগে আপনাদের আমার নাদান মন্ত্রীদের নিয়ে এইভাবে
ছিনিমিনি খেলবেন না। অবলা মন্ত্রীদের বুদ্ধি সুদ্ধি নিয়ে হাস্যরস্য করবেন না।" এসময় প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের চোখ অশ্রুতে ছলছল হয়ে উঠে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন